মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সীমান্তে বাংলাদেশির লাশ, শরীরে আঘাতের চিহ্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

এফএনএস: কুমিল্লায় এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভারত সীমান্তে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকার গোমতী নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং মুখ দিয়ে লালা পড়ছিল। মৃত ব্যক্তির নাম কাজী ছবির (৪২)। তিনি সদর উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লাশটি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়। এ সময় বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এখনও হাসপাতালের মর্গে আছে। কুমিল্লার কোতয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক এএসআই মো. ইলিয়াস বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। শরীরে দাগ আছে, তবে কিসের দাগ তা আমরা তদন্ত ছাড়া বলতে পারছি না। ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ পারভেজ বলেন, বিজিবি ও পুলিশ সীমান্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে। নিহতের বড় ভাই আমাদের জানিয়েছেন কাজী ছবির মাদকাসক্ত ছিলেন। এ কারণে মাঝে মধ্যে অপ্রকৃতিস্থের মতো ঘুরতেন। কিন্তু কীভাবে তিনি মারা গেছেন তারা জানেন না। তিনি আরও বলেন, মরদেহের শরীরে দাগ আছে। কিন্তু কিসের দাগ তা আমরা জানি না। বিষয়টি সম্পর্কে আরও জেনে জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com