মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনাল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়ায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছেও। রবিবার দুপুর ৩ টায় চাপড়া স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সুলতানপুর ক্রিকেট একাদশ ও আশাশুনি ক্রিকেট দল মুখোমুখি হয়। টচে জিতে সুলতানপুর দল ব্যাট হাতে মাঠে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৬ রান করে। জবাবে আশাশুনি ক্রিকেট দল মাঠে নেমে মাত্র ১৪০ রান করে অল আউট হয়ে যায়। খেলায় আম্পায়ার ছিলেন শিক্ষক শরিফুল ইসলাম ও শিক্ষক আবু সাইদ। মধ্যম চাপড়া বন্ধন যুব সংঘের আয়োজনে খেলা চলাকালে মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। এসময় হাদিউজ্জামান, হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, কামরুজ্জামান টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com