মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রুমে দেওয়া ছারপোকা মারার ওষুধের গ্যাসে প্রাণ গেলো ২ শ্রমিকের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

এফএনএস: রাজধানীর কামরাঙ্গীরচরে ছারপোকা মারার ওষুধের গ্যাসে ঘুমন্ত অবস্থায় দুই কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন— আবু বক্কর সিদ্দিক নাঈম (২১) ও মো. মোহন (১২)। তারা দুই জনই রেকসিনের লেডিস ব্যাগ তৈরির কারখানার শ্রমিক ছিলেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ৬ নং ওয়ার্ডের অজি উল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক নাঈম। একই এলাকার আলাউদ্দিনের ছেলে মো. মোহন। ডিএমপির কামরাঙ্গীরচর থানার উপ—পরিদর্শক (এসআই) মো. মুছা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার দুপুরে সংবাদ পেয়ে কামরাঙ্গীরচর কয়লাঘাঁট শহিদুল্লাহর বাড়ি ‘সাধন ভিলা’র নিচ তলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল রোববার তাদের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, গত ৩ জানুয়ারি রাতে ওই কারখানায় ছারপোকা মারার বা তাড়ানোর জন্য রুমের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। পরে রাতে রুটি খেয়ে দরজা জানালা বন্ধ করে দুই শ্রমিক ঘুমিয়ে পড়েন। পরদিন দুপুর ১টার দিকে শ্রমিক নাঈমের স্বজন রিয়াজ তাকে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে অন্যদের সহযোগিতায় দরজা ভেঙে দেখতে পান তারা দুই জন তোশকের ওপর শোয়া অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা মো. মুছা আরও জানান, ছারপোকা তাড়ানোর ওষুধের গ্যাসে না অন্য কোন কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com