মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের অনুমতি রাষ্ট্রপতির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

এফএনএস: সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। গতকাল সোমবার বিকালে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ১৫ ডিসেম্বর বেশ কয়েকজন বিচারপতির বিষয়ে রাষ্ট্রপতির কাছে তথ্য পাঠানো হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এসব বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পাঠায়। এ প্রসঙ্গে ওইদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলি রাষ্ট্রপতির কাছে ইতোমধ্যে পাঠানো হয়েছে। এর আগে ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়, উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক অনুসন্ধান চলছে। এ বিষয়ে যথষ্টে অগ্রগতিও হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com