মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আর রাজনৈতিক দল যদি মনে করে, অন্তবর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ৬ মাস সময় নেবে বলে জানান শফিকুল আলম। সবার সাথে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রেস সচিব বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬ কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সাথে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শফিকুল আলম বলেন, লুটপাট—দুর্নীতি ও জুলাই—আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে সরকার ভাবছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com