মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাজধানীতে একজনকে কুপিয়ে হত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার দিনগত রাত ৩টার দিকে মীরহাজিরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা রোডের ইঞ্জিনিয়ার গলির মাথায় পাকা রাস্তা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার যাত্রাবাড়ী থানার এসআই আবদুল করিম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর বাম পা ও বাম হাতের রগও (৩ পাতায় ৮ কলামে)
কাটা। দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে দিয়ে গেছে। এসআই আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিল কালো শার্ট, কোর্ট ও গ্যাবার্ডিন চেক প্যান্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com