মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কক্সবাজারে কৃষককে পিষে মারলো বন্যহাতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ক্ষেত পাহারারত এক কৃষক বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ফরিদুল আলম (২৭) দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউক্ষেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। গত পক্ষকাল ধরে একটি দলছুট বন্যহাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিয়ে নষ্ট করছে ক্ষেত—খামার। নিজের লাউক্ষেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এসময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্ন—ভিন্ন হয়ে গেছে। রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয়রা ফরিদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি ক্ষেত পাহারা দেওয়ার সময় মাঝরাতে হঠাৎ বন্যহাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন ফরিদ। তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। হাতিটি তাকে পায়ে পিষে হত্যা করে। নিয়মানুসারে বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com