সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইয়ং টাইগার্স অ—১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪—২৫ যশোরকে হারিয়ে সাতক্ষীরা ফাইনালে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে ৭ জানুয়ারি ইয়ং টাইগার্স অ—১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট—২০২৪ এর সেমিফাইনাল খেলা সাতক্ষীরা জেলা বনাম যশোর জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা সাতক্ষীরা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ২১৫ রান করে। সাতক্ষীরা জেলার আবিষ্কার বিশ^াস ১৪১, আবির ৩০ ও পারভেজ ২১ রান করে। জবাবে যশোর জেলা ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান করে। সাতক্ষীরা জেলার সাবিত ৩টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা জেলা ৩৯ রানে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। আগামী ১০ জানুয়ারি ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা দল সাতক্ষীরাবাসীর দোয়াপ্রার্থী।—প্রেস বিজ্ঞপ্তি

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com