বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে জেলে বাওয়ালীদের লাইফ জ্যাকেট বিতরণ ও রেসকিউ বোটের উদবোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ দুর্যোগ ঝুঁকি হ্রাসে শ্যামনগর উপজেলায় জেলে বাওয়ালীদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ ও রেসকিউ বোটের উদবোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ৩ টায় সিডিও’র বাস্তবায়নে ও শেয়ার ট্রাস্টের অর্থায়নে এবং স্টাট ফান্ডের কারিগরি সহায়তায় উত্তরণের তত্বাবধানে এবং সুন্দরবন কোয়ালিশন জোটের আওতায় উপজেলার মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন চত্বরে লাইফ জ্যাকেট প্রদান ও রেসকিউ বোটের উদবোধন অনুষ্ঠানে বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লাইফ জ্যাকেট প্রদান ও রেসকিউ বোটের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম, সিএনআরএসএস এর শ্মরন চৌহান, বারসিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ। এসময় জেলে বাওয়ালী ৫০জন নারী পুরুষের মধ্যে লাইফ জ্যাকেট প্রদান করা হয় এবং একই সাথে দুর্যোগ কালীন ঝুঁকি হ্রাসে রেসকিউ কাজের জন্য ইঞ্জিন চালিত বোট উদবোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com