মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ না করার সিদ্ধান্ত বিজিবি—বিএসএফ বৈঠকে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

এফএনএস: হেড কোয়ার্টারের চিঠি ছাড়া সীমান্তে বিএসএফ বা বিজিবি কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিজিবি—বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনার পর এ বৈঠকের আয়োজন করা হয়। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চৌকা সীমান্তে ১৭৭—এর ২ এস এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন করছিল। এসময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এতে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। পরে দুপুরে বিজিবির অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষ আলোচনার মধ্যেমে বিএসএফ বা বিজিবির হেড কোয়াটারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। এর আগে গত সোমবার থেকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com