মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই দুই বাইক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম আল আকসা। তিনি ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা। তবে নিহত অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়াও গুরুতর আহত যুবকের নাম ফাহাদ মাহমুদ ফারাবী। তিনি নগরীর সেনবাড়ী সানকি পাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে। হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘন কুয়াশার মধে্য হঠাৎ দ্রুতগতিতে আসা একটি বাইক দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com