মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাভারে তিন গাড়িতে আগুন, অ্যাম্বুলেন্সে থাকা ৪ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

এফএনএস: সাভারে একটি অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চার জন পুড়ে মারা যায়। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত জন। গত বুধবার রাত পৌনে ২টার দিকে ঢাকা—আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। যদিও নিহতদের নাম—পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ২টার দিকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ টাউনের সামনে আইল্যান্ডে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস ওই অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। একই সময় পাশে থাকা শ্যামলী পরিবহনের অপর একটি বাসের মধে্যও সংঘর্ষ হয়। এ সময় হঠাৎ করেই অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে পাশে থাকা দুটি যাত্রীবাহী বাসেও আগুন ছড়িয়ে পড়ে। তবে বাসের যাত্রীরা নিরাপদে নামতে পারলেও অ্যাম্বুলেন্সের ভেতরে আটকা পড়েন চার জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চার জনের পোড়া লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পেঁৗছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসের যাত্রীরা নিরাপদে নেমে গেলেও অ্যাম্বুলেসের ভেতরে থাকা চার জন পুড়ে মারা যান। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com