মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন প্রধান উপদেষ্টার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

এফএনএস: সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার সিলেটের নাজিরের গাঁওয়ের বাদাঘাট রোড এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, এই ১৫০ শয্যার হাসপাতাল বিশেষ করে ভূমিকা রাখবে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায়। ২০১৮ সাল থেকে তারা একটি ভাড়া ভবনে চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি অন্য রোগীদেরও চিকিৎসা দিয়েছেন। উদ্বোধনী বার্তায় তিনি আরও বলেন, এই হাসপাতাল গড়ার পেছনে যারা সংযুক্ত আছেন সবাই আমার পরিচিত। হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে আমি স্বাগত জানাই। ব্যস্ততার কারণে সরাসরি অংশ নিতে না পারলেও ভবিষ্যতে আসার চেষ্টা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com