মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

এফএনএস: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের বাগিচাপাড়া এলাকায় চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ’র গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গুলি ছোড়ার ঘটনায় এক চোরাকারবারি আহত হয়েছেন। তিনি শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২ মেইন পিলার হতে ১৩০ গজ দুরে ভারতীয় ভূখণ্ডে গুলির ঘটনা ঘটে। এ সময় শহিদুল ইসলাম নামে এক চোরাকারবারির বুকে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি ধারালো হাসুয়া এবং একটি টর্চ লাইট জব্দ করা হয়েছে। এছাড়া আমরা তিন রাউন্ড গুলির শব্দ শুনেছি। অপরদিকে ৮ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে আট থেকে নয় রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের ফাঁকা গুলিবর্ষণ করে থাকে। তবে গুলিতে একজন আহত হয়েছে বলে শুনেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com