সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইয়েমেনের চারটি গ্যাস স্টেশনে সিরিজ বিস্ফোরণ, নিহত ১৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আল—বায়দা প্রদেশের চারটি গ্যাস স্টেশনে সিরিজ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬৭ জন। গতকাল রোববার হুথি সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, আল—জহির জেলার নাসেফা এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। আহত অন্তত ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক। হুথি মুখপাত্র হাশেম শারাফুদ্দিন বলেছেন, ‘নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে ঘটনাটি তদন্ত করছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ইয়েমেনজুড়ে আবাসিক এলাকায় অসংখ্য গ্যাস স্টেশন থাকার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। ধ্বংস হয়েছে হাজার হাজার অবকাঠামো। লক্ষ লক্ষ মানুষ ভুগছে মানবিক সংকটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com