রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ট্রাক উল্টে বাড়িতে: ঘুমন্ত নারীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতবাড়িকে চাপা দিলে ঘুমন্ত অবস্থায় নুরি বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এসময় সেখানে থাকা তার তিন বছরের নাতি আব্দুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল সোমবার ভোরে লালমনিরহাট—বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাটিকাপাড়া বটতলা এলাকায় মহাসড়কের পাশে একটি ঝুপড়ি ঘরে নুরি বেগম ও তিন বছরের ছেলে আব্দুল্লাহকে রেখে স্ত্রীকে নিয়ে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমিয়েছেন সাগর হোসেন। প্রতিদিনের মতো গত রোববার রাতের খাবার খেয়ে দাদি—নাতি নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ওই ঝুপড়ি ঘরটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আটকে যান দাদি—নাতি। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আব্দুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে। তবে নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন—নবী ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com