মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অব্যাহতি পাওয়া এসআইদের অনশন অব্যাহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

এফএনএস: চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করেন ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া ৩২১ জন শিক্ষানবিশ উপ—পরিদর্শক (এসআই)। সচিবালয়ের সামনে আমরণ অনশন করছেন তারা। অব্যাহতি পাওয়া এসআইরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরণ অনশন চলমান থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিতে যাবেন। চাকরি পুর্নবহালের দাবিতে গত সোমবার) সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ওই এসআইরা। পরে বিকাল ৫টার পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়ায় এক সংবাদ সম্মেলন করে অনশনের ঘোষণা দেন। পরে কর্তৃপক্ষের ডাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সচিবালয়ে প্রবেশ করে অব্যাহতি পাওয়া এসআইদের চার সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় আমরণ অনশন অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে অব্যাহতি পাওয়া এসআই আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব—ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা ৩২১ জন সাব—ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করেন। দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না। এর আগে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন, ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা প্রশিক্ষণে অংশ নেই। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর নানা কারণ দেখিয়ে আমাদের চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। এ সময় সাজিদুল ইসলাম নামে একজন বলেন, বিভিন্ন ছোট ছোট কারণে ট্রেনিং সম্পন্ন করে পোস্টিং দেওয়ার পরিবর্তে আমাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। নাস্তা না খাওয়ার কারণ দেখিয়ে ২০৩ জনকে বাদ দেওয়া হয়েছে। মাঠে কমান্ড না শুনে দাঁড়িয়ে থাকার কারণ দেখিয়ে ৪৯ জন, ক্লাসে অমনোযোগী থাকার কারণ দেখিয়ে ৫৮ জনকে বাদ দেওয়া হয়। ক্লাসে মার্চিং না করে যাওয়ার জন্য তিন জন এবং সর্বশেষ মাঠে হইচই করার জন্য আট জনকে বাদ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com