বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এবার ভক্তদের জন্য ইংলিশ গান গাইলেন ফারিণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। ইতোমধ্যে গান গেয়ে তা প্রমাণ করেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে। অভিনেতা—সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ডুয়েট গান করেছিলেন তিনি। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। এবার গান গাইলেন ইংরেজিতে। মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি শোনা যায় ফারিণের কণ্ঠে। গত বুধবার রাতে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে ‘পপুলার’ গানটির কভার করতে দেখা যায় তাকে। সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইলেন অভিনেত্রী। ফারিণের কণ্ঠে ইংরেজি গান শুনে ভক্ত—অনুরাগীরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। সেই সঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন। এক নেটিজেন লিখেছেনÑ অভিনয়—গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারও মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গত বছর ফারিণ আরও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন, সেটি হচ্ছে তার গান! নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার। সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে তাকে। উল্লেখ্য, ক্যারিয়ারের সেরা সময়েই নতুন বছর শুরু করেছেন ফারিণ। বেশ কিছু কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com