শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মারা গেলেন প্রযোজক সুদীপ পান্ডে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ে মারা গেছেন ভোজপুরি অভিনেতা ও প্রযোজক সুদীপ পান্ডে। অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন সুদীপ। তার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে তার পরিবার ও অনুরাগীরা। গত বুধবার বেলা ১১টায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। সুদীপ ২০০৭ সালে ‘ভোজপুরিয়া ভাইয়া’ ছবির মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করেন। দ্রুত একজন অ্যাকশন তারকা হিসেবে পরিচিতি ও খ্যাতি অর্জন করেন তিনি। ‘প্যায়ার মে’, ‘বলওয়া’ এবং ‘ধরতি’র মতো কিছু ভোজপুরি ছবিতে কাজ করেছিলেন সুদীপ। ২০১৯ সালে তাকে হিন্দি ছবি ‘ভি ফর ভিক্টর’—এ দেখা গিয়েছিল । সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’ ছবির দ্বিতীয় অংশের শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু তা আর শেষ করা হল না। হৃদরোগ কেড়ে নিল জনপ্রিয় অভিনেতাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com