শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৃষ্ণ সাগর থেকে ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

এফএনএস বিদেশ : কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান। খবর বিবিসির। খবরে বলা হয়, অতি স¤প্রতি ওডেসা শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাশিয়া কৃষ্ণ সাগর থেকে এ হামলা চালায় বলে জানান তারা। হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা হয়, হামলার কারণে ওডেসায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্র“য়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসন ৪৪ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। স¤প্রতি রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে। এরপর থেকেই ওডেসায় হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com