শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জনগণের প্রকৃত সেবক হতে পুলিশ বদ্ধ পরিকর: এসপি মোশাররফ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

শাহজাহান জমাদ্দার \ খুলনা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু এবং জনগণের সেবক। মানুষের যানমাল রক্ষার্থে এবং জনজীবনে স্বস্তি ফিরাতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। ৫ আগস্টের পর থেকে পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা অনেকটা ফিরে এসেছে। তিনি বলেন, চুরি, জুয়া, দখলবাজি ও মাদক নির্মুলে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। বাংলাদেশ হিন্দু—মুসলিম—বৌদ্ধ—খ্রিষ্টান সকলের। আমরা শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করতে চাই। গতকাল বুধবার বিকালে ডুমুরিয়ায় থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্যদেন ডুমুরিয়া সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আনিচুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (বিসার্কেল) খায়রুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আক্তারুজ্জামান লিটন। সুধীজনের মধ্যে বক্তব্যদেন সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন, খান ইসমাইল হোসেন, এ্যাড আলমগীর কবির, শেখ শাহিনুর রহমান, শেখ হাফিজুর রহমান, পরিমল কুন্ডু, রেজোয়ান মোল্যা, আজমল হুদা মিঠু, মনিরুল মোল্যা, রমেন রায়, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com