বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ২৪ জানুয়ারি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব—২০২৫ উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক—বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: জাতীয় পতাকা, খ—বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বিষয়: শীতের সকাল, গ—বিভাগ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয়: জুলাই গণঅভ্যুত্থান এবং ঘ—বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিষয়: গ্রাম বাংলার প্রকৃতি। সকল বিভাগের মাধ্যম: জলরং বা প্যাস্টেল রং। উল্লেখ্য, অঙ্কিত চিত্রের কার্টিজ পেপারের পিছনে প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, শ্রেণি, রোল নম্বর, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর লিখতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতার ক্ষেত্রে শিশু একাডেমি শুধু কাগজ সরবরাহ করবে অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীদের সাথে আনতে হবে। —তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com