বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চলতি মাসের বাকি দিনগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

এফএনএস: জানুয়ারি মাস শেষ হতে বাকি মাত্র ৭ দিন। জানুয়ারি মাসে শীতের যে চিরায়ত রূপ, সেটি এবার দেখা যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে কিছু কিছু জায়গায় এবার শীতের প্রকৃত চরিত্র নেই। চলতি মাসে শৈত্যপ্রবাহ হয়েছে ৩টি। তবে একটিও তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেয়নি। মাসের বাকি ৭ দিন কেমন যেতে পারে সে বিষয়ে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, মাসের বাকি দিনগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। তবে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে। তখন বিচ্ছিন্নভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ২৮ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফেব্রুয়ারি মাসে শীত কেমন থাকবে? এমন প্রশ্নের জবাবে নাজমুল হক বলেন, ফেব্রুয়ারি মাসে সাধারণত জানুয়ারি মাসের চেয়ে তাপমাত্র বেশি থাকে। মাসের শুরুর দিকে যদি তাপমাত্রা কমে, তাহলে শীত বাড়তে পারে। নতুবা ১০ তারিখের পর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। আজ শুক্রবারের পূর্বাভাস নিয়ে তিনি বলেন, ঘন কুয়াশা থাকতে পারে। এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীর বাঘায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com