বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে: জয়শঙ্কর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ওয়াশিংটনে গেছেন জয়শঙ্কর। খবর বিবিসি বাংলার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ছাড়াও আমেরিকার ভিসা নীতি এবং আঞ্চলিক নানা বিষয়েই ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জয়শঙ্কর লিখেছেন, আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম। মার্কো রুবিওকে ভারত—যুক্তরাষ্ট্র সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা বলেও উল্লেখ করেছেন জয়শঙ্কর। বৈঠকে রুবিও ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ্। বৈঠকের পরে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না। ছাত্র—জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হয়। টানা ১৬ বছর শাসন করা হাসিনার আওয়ামী লীগের সরকারকে নয়াদিল্লির ‘বিশেষ আস্থাভাজন’ মনে করা হতো। ওই সরকারের বিদায়ের পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতীর্ সরকার গঠিত হয়। নতুন এই সরকারের সঙ্গে নানা ইস্যুতে নয়াদিল্লির দূরত্ব তৈরি হয়েছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে আসছেন, তাদের সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। যদিও ওয়াশিংটন বরাবরই এ অভিযোগ নাকচ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com