রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আইপিএল নিলামের চ‚ড়ান্ত তালিকায় বাংলাদেশের ৫ জন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের নিলামের জন্য ক্রিকেটারদের চ‚ড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। চ‚ড়ান্ত এই তালিকায় আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। আইপিএলের আসন্ন নিলামের জন্য প্রাথমিক তালিকায় ৯ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। কিন্তু যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন চারজন। চ‚ড়ান্ত তালিকায় বাংলাদেশের পাঁচজনকে রাখা হয়েছে। বাংলাদেশের পাঁচ ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ৪৮ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির তালিকায়। সেখানে বাংলাদেশের দুজন, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব-মোস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামের তালিকায় নাম ওঠা বাংলাদেশের বাকি তিনজনেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে। এর মধ্যে লিটনকে রাখা হয়েছে ২১ নম্বর সেটে, তাসকিনকে রাখা হয়েছে ৩১ নম্বর এবং শরিফুলকে রাখা হয়েছে ৩৯ নম্বর সেটে। বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার ছাড়াও নিলামে উঠবে আফগানিস্তানের ১৭, অস্ট্রেলিয়ার ৪৭, ইংল্যান্ডের ২৪, আয়ারল্যান্ডের ৫, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, শ্রীলঙ্কার ২৩, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ১, নামিবিয়ার ৩, নেপালের ১, স্কটল্যান্ডের ২ ও যুক্তরাষ্ট্রের ১ ক্রিকেটারের নাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com