বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুলিয়া ও সখিপুর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

 

দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুর ও কুলিয়া ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সখিপুর ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ড বুধবার তিন, চার, পাঁচ ও ছয় নং ওয়ার্ড এবং বৃহস্পতিবার কুলিয়া এক, দুই, তিন, চার, পাঁচ ও ছয় নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সখিপুর ওয়ার্ড সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন মেম্বর, পরিচালনা করেন সদস্য সচিব আবুল হোসেন বকুল, কুলিয়া ওয়ার্ড বিএনপি সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, পরিচালনা করেন সদস্য সচিব রুহুল আমীন ও তাঁতীদলের আবির হোসেন লিয়ন। উভয় ওয়ার্ড কমিটির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, রিয়াজুল মোল­্যা, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, বিএনপি নেতা গোলাম রসুল খোকন, মোসফিকুর রহমান, মনু সরদার, মিঠু, শাহীন, দেলোয়ার হোসেন, তুহিন হোসেন প্রমুখ। সম্মেলন শেষে ওয়ার্ড কমিটির নেতৃত্ব নির্বাচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com