মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএ ডাঃ সাইফুল ইসলামের যোগদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে ডাঃ সাইফুল ইসলামের যোগদান করেছেন। শনিবার সকাল ১০টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। ডাঃ উম্মে ফারহানা গত ১৮ নভেম্বর বদলী হওয়ার পর থেকে আশাশুনি হাসপাতালের ভারপ্রাপ্ত ইউএইচএ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডাঃ প্রসূন কুমার মন্ডল। নবাগত ইউএইচএ সাতক্ষীরা সদর হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি ডিজি থেকে নিয়োগ পেয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন। যোগদানকালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ আমিনুল কবির, ডাঃ আশিকুর রহমান, ডাঃ নাইম হোসেন নয়ন, প্রধান সহকারি জি এম জাহাঙ্গীর আলম, ইপিআই টেকনিশিয়ান শংকর কুমার মল্লিক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ভারপ্রাপ্ত এস এম মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com