সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মধুবাগ আবাসিক এলাকায় বিট পুলিশিং সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় চুরি, কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯ নং ওয়ার্ডে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আয়োজনে শনিবার বিকাল ৩ টায় মধুবাগ আবাসিক এলাকায় উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও সহ—সভাপতি অলোক তরফদার এবং যুগ্ন সাধাঃ সম্পাদক মোঃ আবু তালেবের সঞ্চালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার (ওসি) মোঃ শামিনুল হক। তিনি বলেন, আপনাদের জন্য থানার দরজা সব সময় খোলা। যেকোন সমস্যায় আপনারা থানায় আসবেন। কোন ভয় বা সংকোচের কারণ নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু মন্ডল, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সহ—সভাপতি এপিপি এড. এম আবুবকর, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সাধাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনসারুজ্জামান, কাউন্সিলর শেখ শফিক উদ্দৌলা সাগর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com