শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় মাগুরখালীতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ার মাগুরখালীর কৈপুকুরিয়া মাগুরখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক অধ্যক্ষ নিরঞ্জন কুমার মল্লিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। প্রধান শিক্ষক তন্ময় প্রকাশ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য ও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার গোলদার, অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, শিক্ষক রণজিত কুমার সানা, প্রভাত কুমার মন্ডল, বিধান মল্লিক, গুরুদাস সরকার, শিক্ষার্থী ঋদি মল্লিক, শাহিন মাহমুদ সহ সকল সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। অপরদিকে একই দিনে আমুড়বুনিয়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সমাপনী দিনে স্কুল মাঠে পুরস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অমর কৃষ্ণ মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার গোলদার, অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, শিক্ষক তপদ্যুতি সানা, পংকজ রায়, কোহিনুর খাতুন, নিলিমা অধিকারী, মহেন্দ্রনাথ সরকার, সুশান্ত মন্ডল, মহানন্দ গাইন, নিতাই দাস, জয়দেব সরকার, শিক্ষার্থী সজল কুমার সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com