মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির খালিয়ায় সার ও কীটনাশকের দোকানে চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার খালিয়ায় সার ও কীটনাশকের দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ, খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের সৈয়দ আলী সরদারের পুত্র জাকির হোসেন খালিয়া রাজবংশী পাড়া মোড়ে দীর্ঘদিন যাবত শাপলা এন্টারপ্রাইজ নামক সার ও কীটনাশকের দোকান পরিচালনা করে আসছে। বুধবার রাত ৮ টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার সময় দোকানেরর সামনে গিয়ে দেখে অনেক লোকজন এবং দোকানের কাঠের ঝাপ ও দরজা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখতে পান ডিএপি, ইউরিয়া, টিএসপি, পটাশ, সালফার সহ বিভিন্ন প্রকারের কীটনাশক চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০হাজার টাকা। থানার এসআই রাজিব ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com