সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সারদা পুলিশ একাডেমিতে গেলেন পাকিস্তানের হাইকমিশনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

এফএনএস: সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সাইয়েদ আহমেদ মারুফ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাকিস্তানের হাইকমিশনারসহ চার সদস্যের প্রতিনিধিদল রাজশাহীর চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে এলে পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা তাকে স্বাগত জানান। পরে প্রতিনিধিদলের সঙ্গে একাডেমির কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) কামরান ধাঙ্গাল, বাণিজ্য ও বিনিয়োগ অ্যাটাশে জয়েন আজিজ, সমাজসেবক সালাউদ্দিন, পুলিশ একাডেমির সহকারী প্রিন্সিপাল (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) রখফার সুলতানা খানম, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক মাসুদুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে পুলিশ একাডেমির বিভিন্ন স্পষ্ট পরিদর্শন করে প্রতিনিধিদল। এসময় একাডেমির প্রিন্সিপালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন। দুপুর আড়াইটার দিকে নগরীর তেরোখাদিয়ায় এসওএস চিলড্রেন ভিলেজ শিশুপল্লি পরিদর্শন করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com