রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: নাহিদ ইসলাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

এফএনএস: দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশ ‘রাজনৈতিক দলে যুক্ত হতে উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন’। তবে নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও স¤প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তবে নাহিদ ইসলাম স্পষ্ট করেন, সরকারে থেকে কোনো রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক দলে থাকব না। পদত্যাগসংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, পত্রিকায় আসলে কোন উৎস থেকে বলা হয়েছে তা পরিষ্কার করেনি। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয়নি। এ রকম কিছু হলে আমরা নিজেরাই বলব। তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি। আওয়ামী লীগের রাজনীতির সুযোগ থাকা উচিত না মন্তব্য করে নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন। উল্লেখ্য, জাতীয় দৈনিকটির বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চাউর হয়, আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে নতুন দল গঠন করছেন শিক্ষার্থীরা। ওই দলের সদস্যসচিব হতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বতীর্ সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com