রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গুম কমিশনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ডয়িন অ্যাডেলে শিয়ানবোলা, যুক্তরাজ্য ফরেন অফিসের রয় ফ্লেমিং এবং সিয়ান এমব্লারের সমন্বয়ে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান জানান, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা কমিশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কমিশনকে সর্বাত্মক সহাযোগিতা দেওয়ার আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com