বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মনিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ দেশব্যাপী আওয়ামী লীগের হরতাল আহ্বানের প্রতিবাদে শনিবার বিকেলে যশোরের মনিরামপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে দলিয় কার্যালয় থেকে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলিয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, ফারুক হোসেন, কামরুজ্জামান, মোনায়েম মোড়ল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, আব্বাস উদ্দিন, আইয়ুব আলী, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com