শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডাম্প ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৬২) নামে এক বৃদ্ধ ও তার শ্যালিকা বিবি রহিমার (৫৬) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি বসবাস করেন ঢাকার হাজারীবাগ এলাকায়। তার বাবার নাম কালাই মিয়া। পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। ঘন কুয়াশায় মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন পরিবারের আরও ৫ সদস্য ও চালক। আনোয়ার ঘটনাস্থলে মারা যান। রহিমাকে হাসপাতালে নেওয়ার পর দুপুরে মারা যান। হাইওয়ে থানা পুলিশের এসআই গোলাম রাব্বানী জানান, একটি ডাম্প ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com