রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। গতকাল বুধবার দুপুর ১২টা ৯ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয়েছে ১২টা ২৭ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। এর মাধ্যমে শুরায়ে নেজাম (জোবায়ের অনুসারী) তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা শেষ হলো। এদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই দিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে শুরায়ে নেজাম। আগামী বছরেও বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমা ২০২৬ সালের ২ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৪ জানুয়ারি। দ্বিতীয় পর্বের ইজতেমা ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, সোমবার থেকে এবারের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি শুরু হয় প্রথম ধাপের ইজতেমা। আখেরি মোনাজাতের মাধ্যমে ২ ফেব্রুয়ারি সেটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com