শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় ১৪৫ বোতল ফেনসিডিল সহ আটক এক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রতিনিধ \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা লবণচরা থানা পুলিশ গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে ঠিকরাবন্দ মোড়স্থ খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিপরীত পাশ থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় সে হলো ১) মোঃ আবু দাউদ মোড়ল (৩৩), পিতা—আব্দুল্লাহ মোড়ল, সাং—যোগরাজপুর পশ্চিম পাড়া, থানা—সাতক্ষীরা সদর, জেলা—সাতক্ষীরাকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪৫ বোতাল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ হাতেনাতে আটক করেছে।আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লবণচরা থানা পুলিশ বাদী হয়ে মাধকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামী কে জেল হাজতে প্রেরণ করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ আহসান হাবীব পিপিএম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com