বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি খামেনির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্কবার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বা হুমকি দেয় তাহলে ইরান জবাব দেবে। খবর এনডিটিভির। এর আগে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বুদ্ধিমান বা সম্মানের কাজ হবে না। গত শুক্রবার দেশটির আর্মি কমান্ডারদের সঙ্গে বৈঠকে খামেনি বলেছেন, তারা আমাদেরকে নিয়ে বিবৃতি, মতামত দেয় এবং হুমকি জারি করে। যদি তারা আমাদের হুমকি দেয় তাহলে আমরাও তাদের হুমকি দিবো। যদি তারা আমাদের জাতির নিরাপত্তায় আক্রমণ করে তাহলে আমরাও কোনো ধরনের দ্বিধা ছাড়া হামলা চালাবো। এ ছাড়া খামেনি ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। এনিয়ে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না বুদ্ধিমানের কাজ বা সম্মানের। এটা কোনো ধরনের সমস্যা সমাধান করেনি। এর কারণ অভিজ্ঞতা। ট্রাম্প ২০১৫ সালের একটি পারমাণবিক চুক্তি লঙ্ঘন এবং ধূলিসাৎ করেছেন বলেও অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। এদিকে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের বিরুদ্ধে প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com