সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শিশির কণা ল একাডেমির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ শিশির কণা ল একাডেমির বার্ষিক বনভোজন—২০২৫ উপলক্ষে বাস্কেটবল, মোরগলড়াই ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। বনভোজনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে শিশির কণা ল একাডেমির শিক্ষার্থীরা শহরের অদূরে মোজাফফর গার্ডেন জমায়েত হয়। বেলা বাড়ার সাথে সাথে একাডেমির শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। একাডেমির শিক্ষার্থীরা মোজাফফর গার্ডেনে একে অপরের সাথে গল্পে মেতে ওঠে। বনভোজনে অংশগ্রহণকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শিশির কণা ল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এড এস এম সালাউদ্দিন আহমেদ। বনভোজনে অংশ নেন এড এস এম ফয়সাল আহমেদ, এড তরিকুল ইসলাম, এড আব্দুর রাশেদ, এড ওয়ালীউল্লাহ, এড মুক্তাবিউর রায়হান, এড আব্দুল করিম প্রমুখ। বনভোজনের পরে বিকালে বাস্কেটবল, মোরগ লড়াই ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক , অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত খেলায় শিশির কণা ল একাডেমির আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com