বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজা প্রসঙ্গে মিসরে জরুরি আরব সম্মেলন আগামী বৃহস্পতিবার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : মিসর আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জরুরি আরব সম্মেলনের আয়োজন করবে। গতকাল রোববার মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্মেলনে ফিলিস্তিনিদের জন্য ‘গুরুতর’ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখলের পর সেখানে ফিলিস্তিনিদের পুনর্বাসনের মাধ্যমে ‘মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকত’ গড়ে তোলার প্রস্তাবকে ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক নিন্দার ঝড় উঠেছে। ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে ‘জরুরি আরব সম্মেলনের’ আয়োজন হচ্ছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মিসরের মন্ত্রণালয়টির বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিন এ সম্মেলনের অনুরোধ জানিয়েছে। এই অনুরোধ পেয়ে মিসর আরব দেশগুলোর শীর্ষ পর্যায়গুলোর সঙ্গে ‘বিস্তারিত পরামর্শ করার পর’ এই সম্মেলনের ডাক দিয়েছে। আরব লীগের বর্তমান সভাপতি বাহরাইন এই প্রক্রিয়া সমন্বয় করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com