বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মেক্সিকোয় বাস—ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৪৮ জন যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ভোরে ছোট শহর এসকারসেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। রাজ্য সরকার জানিয়েছে, এখনো উদ্ধারকাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেইলার ট্রাকের সংঘর্ষের পর ৩৮ জন মারা যান। বাসটির দুই চালক এবং ট্রাকটির চালকও নিহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু এর ধাতুর কাঠামোটি রয়েছে। ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে, বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত শুধু ১৮টি খুলি নিশ্চিত করা গেছে, আরও অনেক বেশি নিখেঁাজ রয়েছে। ফেসবুকে করা এক পোস্টে ট্যুরস অ্যাকোস্তা ‘যা ঘটেছে তার জন্য (তারা) গভীরভাবে দুঃখিত’ বলে জানিয়েছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে আর বাসটি গতি সীমা মেনে চালানো হচ্ছিল কি না, তা বের করতে কর্তৃপক্ষের সঙ্গে তারাও কাজ করছে বলে জানিয়েছে। তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com