সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের বিপক্ষে সবসময় চাপে থাকে ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। তার মতে, বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে ভারত সাধারণত চাপে থাকে। সঙ্গত কারণেই এ মানসিক সুবিধাটা আমাদের নেওয়া উচিত। সাংবাদিকদের বাশার বলেন, ‘ভারত সব সময়ই ভালো দল। কিন্তু তারা চাপে থাকতে পছন্দ করা দল নয়। আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে খেললে তারা বাড়তি চাপে থাকে।’ তিনি আরও বলেন, ‘ভারত সব দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে এবং তাদের দলে বেশ কয়েকজন চ্যাম্পিয়ন খেলোয়াড় আছে— ‘এটা অস্বীকার করা যাবে না। কিন্তু তারা আমাদের বিপক্ষে মাঠে নামলে চাপ অনুভব করে।’ বাশার জানান, ‘প্রথম বল থেকেই তাদের চাপে রাখতে পারলে আমরা তাদের হারাতে পারি।’ এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ^কাপে ভারতকে হারানোটা আইসিসির অন্যতম সফল ইভেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন বাশার। যদিও চ্যাম্পিয়ন হবার দৌঁড়ে এগিয়ে ভারত। তবে বাশার মনে করেন, ওয়ানডেতে আগের চেয়ে ভালো দল বাংলাদেশ। এখন পর্যন্ত ৪১ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ—ভারত। এরমধ্যে ভারত জিতেছে ৩২টিতে এবং বাংলাদেশের জয় মাত্র ৮টিতে। দুই দলের শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ তিনটি এবং ভারত দু’টিতে জিতেছে। বাশার বলেন, ‘বিষয়টা এমন নয় যে, আমরা ভারতকে কখনও হারাইনি। আইসিসি ইভেন্টে আমরা যখন তাদের আগে হারিয়েছিলাম, তখন তারা ভালো দল ছিল। কিন্তু আমি মনে করি এখন আমরা আগের চেয়ে ভালো দল। তাই এমন নয় যে, আমরা তাদের হারাতে পারবো না।’ ২০১৭ সালে ইংল্যান্ডে মাটিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে ফাইনালে খেলার সেরা সুযোগ হাতছাড়া করে টাইগাররা। বাশার জানান, বাংলাদেশ দলের এখন লক্ষ্য হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা। তিনি বলেন, ‘বিশ^কাপে আমাদের রেকর্ড তেমন ভালো নয়। তবে আমরা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছি। আমি মনে করি এবার আমাদের ফাইনালে ওঠার লক্ষ্য থাকা উচিত।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com