সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে সিদ্ধান্ত আজকে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের তারকা বোলার জাসপ্রীত বুমরাহকে নিয়ে বিপাকে আছে ভারত। টানা খেলার ধকল সামলাতে গিয়ে সর্বশেষ বর্ডার—গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে চোটে পড়েন বুমরাহ। তখন থেকেই মাঠের বাইরে আছেন তিনি। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকা বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখেছে ভারত। এর আগে ইংল্যান্ড সিরিজে একটি ম্যাচে খেলার কথা ছিল তার। তবে প্রক্রিয়া মেনে ঠিকঠাক সময়মতো বুমরাহ সেরে উঠতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বুমরাহর ব্যাপারে সিদ্ধান্ত আসবে আজ মঙ্গলবার। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন আজ। ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই এর সেন্টার অব এক্সিলেন্সে ব্যাঙ্গালুরুতে বুমরাহর পিঠের স্ক্যান করানো হয়েছে। বিসিসিআই এর মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে বুমরাহর ফিটনেসের ব্যাপারে আপডেট দিবে মেডিকেল দল। ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে আহমেদাবাদে তাকে পাওয়ার আশা থাকলেও আহমেদাবাদে না গিয়ে স্ক্যান করানোর জন্য ব্যাঙ্গালুরুতে যেতে হয়েছে বুমরাহকে। সেই স্ক্যানের রিপোর্টের উপরই এখন নির্ভর করছে সবকিছু। ক্রিকইনফো জানিয়েছে, বুমরাহকে যদি একদম পাওয়াই না যায়, সেক্ষেত্রে হার্শিত রানাকে বদলি হিসেবে দলে নেবে ভারত। ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলেছেন রানা। তবে যদি টুর্নামেন্টের শেষ অংশে বুমরাহকে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে তখন তাকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে ভারত। চূড়ান্ত দল ঘোষণার পর দলে পরিবর্তন আনতে আইসিসির অনুমতি লাগবে ভারতের। যদি বুমরাহ চোট থেকে সেরে উঠতে না পারেন সেক্ষেত্রে বদলি হিসেবে অন্য কাউকে নেওয়ার জন্য আইসিসির অনুমতি পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের অভিযান। টুর্নামেন্টের মূল আয়োজক বাংলাদেশ হলেও হাইব্রিড মডেলে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com