শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় অপারেশন ডেভিল হান্টে অস্ত্রসহ গ্রেফতার এক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন—শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। সারাদেশব্যাপী শুরু হওয়া “অপারেশন ডেভিল হান্টের” অংশ হিসেবে খুলনা মহানগরীতে ও অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত কাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তৎপ্রেক্ষিতে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। তখন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম কৌশলে সন্ত্রাসী ইনসান শরীফ (২৯), পিতা—মোঃ মোশারফ হোসেন, সাং—সোনাডাঙ্গা ৩য় আবাসিক, থানা—সোনাডাঙ্গা মডেল, খুলনাকে অস্ত্র—গোলাবারুদসহ হাতেনাতে আটক করে। আটককৃত সন্ত্রাসী ইনসানের হেফাজত হতে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় ব্যবহৃত রেজিস্টে্রশন বিহীন ১টি লাল রঙের অঢ়ধপযব মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে যার মামলা নং—০৮, তাং—১০/০২/২০২৫ খ্রিঃ, ধারা—১৮৭৮ সালের অস্ত্র আইনে ১৯(অ) রুজু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী ইনসান শরীফের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ২টি হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।এ তথ্যটি নিশ্চিত করেছেন খুলল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com