শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব ২০২৫ ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে সোমবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্যাহ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্টে্রট আফরিন সিদ্দীকা, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ছানোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মুফাচ্ছিনুল ইসলাম তপু, ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান, রেফারি রফিকুল ইসলাম,কাজী কামরুজ্জামান, ফজলুর রহমান প্রমুখ। সাঁতার প্রতিযোগিতায় ৪ টি গ্রুপে বিভিন্ন ইভেন্টে শতাধিক সাঁতারু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী সাঁতারুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com