মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: ঝিনাইদহের হরিণাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মোশারফ হোসেন (৪২) নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই গ্রামের খবির মণ্ডলের ছেলে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে নাসির উদ্দিন ও কাওছার আলী নামের দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দবির মণ্ডল ও সাইদ মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত সোমবার রাতে উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই জেরে গতকাল মঙ্গলবার সকালে দবির মণ্ডলের ছেলে মোশারফ হোসেন বাগানে কলা কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে গুরুতর আহত হন মোশারফ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হরিণাকুণ্ড থানার ওসি এম এ রউফ খান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com