মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি নেটপাটা অপসারন ও আগুনে পুড়িয়ে জাল বিনষ্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে নেটপাটা অপসারণ ও আগুনে পুড়িয়ে জাল বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গার বলুয়া নদীতে জনৈক প্রদীপ কুমার অভয়াশ্রম এলাকায় অবৈধ মাছ শিকারের সময় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে নদীতে থাকা অবৈধ নেটপাটা উচ্ছেদ করা হয়। এবং নদী থেকে ২ টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টে্রট রাশেদ হোসাইন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com