সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে শ্বাসকষ্টজনিত কারণে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মুসল্লি নাজমুল হোসেন (৭৫) বগুড়ার শেরপুর উপজেলার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবুর পন্ডিতের ছেলে। ইজতেমার মাঠে তিনি খিত্তা—৭২—এ অবস্থান করছিলেন। তার সঙ্গে থাকা মুসল্লি রহমত আলী জানান, নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ইজতেমার ময়দানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, নিহতের গোসলসহ আনুষঙ্গিক কাজ শেষে ময়দানে জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এ নিয়ে এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com