সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পরবর্তী বোর্ড সভাপতি হতে যাচ্ছেন তামিম!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

তামিম ইকবালের ক্রিকেটার পরিচয় এখন কেবল টিকে আছে ঘরোয়া ক্রিকেটে। সেটাও দুই টুর্নামেন্টে, ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে। আরো অন্তত দুটি আসর নিজেকে ২২ গজে রাখতে চান তামিম। তবে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে, তামিম হতে যাচ্ছেন পরবর্তী বোর্ড সভাপতি! রাজনীতিতে তামিমের নাম লিখানোর সম্ভাবনা নেই। তামিম থাকতে চান ক্রিকেটের সঙ্গেই। ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক পদে যেতে হলে আগামী নির্বাচনে তাকে অংশ নিতে হবে। সেজন্য হতে হবে কাউন্সিলর। সেই পরিকল্পনায় তামিম একটু একটু করে এগিয়ে যাচ্ছেন বোঝা যাচ্ছে। কারণ সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তামিম। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার ডিভিশনে উঠে আসা গুলশান ক্রিকেট ক্লাবের একাংশের মালিকানা কিনেছেন তামিম। তার সঙ্গে জুটি বেঁধেছেন বিপিএলের দল ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। গুলশানের এই ক্লাবটির মালিকানা ছিল বেঙ্মিকো গ্রুপের। সরকার পতন এবং পরিবর্তনের পর বেঙ্মিকো গ্রুপের দল চালানোর অবস্থাতে নেই। বিপিএলের ফাইনালের পর সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি হওয়ার প্রসঙ্গে তামিম বলেছেন, “ওটা দেখা যাকৃ।” তামিম যে একদিন ক্রিকেট প্রশাসনে কাজ করতে চান, বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্বে আসার ইচ্ছে যে তার আছে, নানাভাবে তা নানা সময়েই বুঝিয়েছেন। গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানা কেনার মাধ্যমে সেই সম্ভাবনা আরও জোর পেল। সেক্ষেত্রে এবারের ঢাকা লিগই হতে যাচ্ছে তামিমের শেষ পেশাদার ক্রিকেটের পথচলা। আগস্টে নির্বাচনে অংশ নিলে তামিমকে আর পাওয়া যাবে না ২২ গজে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com