শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জ সরকারি কলেজে নবনিযুক্ত প্রিন্সিপালের সাথে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ সরকারি কলেজের নবনিযুক্ত প্রিন্সিপাল আজিজুর রহমানের সাথে ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি আল—মামুন হোসেন ও সেক্রেটারী ফাহিম শাহরিয়ার মাহির নেতৃত্বে কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজ ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুন্দর ও আদর্শ শিক্ষার পরিবেশ হিসেবে গড়ে তোলা, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান বজায় রাখা, হোস্টেলে থাকা শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ—সুবিধার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি নবনিযুক্ত প্রিন্সিপালের কাছে সহযোগিতা কামনা করেন। প্রিন্সিপাল আশ্বাস দিয়ে বলেন, “কলেজের সার্বিক পরিবেশ উন্নয়নে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো এবং সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবো। এ সময় ছাত্রশিবির নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসকে ইভটিজিং ও মাদকমুক্ত রাখার পাশাপাশি শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com